অস্ট্রেলিয়ার সরকারকে ‘ফ্যাসিস্ট’ বললেন মাস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৪ ২২:৪৪  

সম্প্রতি অস্ট্রেলিয়ার নতুন একটি আইনের প্রস্তাব করেছে। এই আইনে কোনো ইন্টারনেট প্ল্যাটফর্ম ভুয়া তথ্য ঠেকানোতে ব্যর্থ হলে ঐ কোম্পানিটির মোট আয়ের পাঁচ শতাংশ জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে। আর এই ঘটনার প্রেক্ষিতে দেশটির সরকারকে ফ্যাসিস্ট হিসেবে মন্তব্য করেছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক।

প্রস্তাবিত এ আইনে ফেসবুক, এক্স ও টিকটকের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিকে নিজ নিজ প্ল্যাটফর্মে ক্ষতিকর ভুল তথ্য ছড়ানোর দায়ভার নেওয়ার শর্তও রয়েছে।

অস্ট্রেলীয় সরকার বলেছে, এই বিলের লক্ষ্য হল, বিভিন্ন প্ল্যাটফর্ম ভুল তথ্য ঠেকানোর বিষয়ে কতোটা স্বচ্ছ, সে বিষয়টি নিশ্চিত করা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্কের এই মন্তব্যের পর তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার রাজনীতিবিদরা।

ডিবিটেক/বিএমটি